ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৬ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৬.৫১ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং প্রাইম টেক্সটাইলের শেয়ার দর ৫.০২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রীড, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, বাটা সু, খান ব্রাদার্স এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments