আজ সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিকেরবি আজিয়াটার দর ৮.৩৬ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর ৬.৯৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিলভা ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং, বেস্ট হোল্ডিংস, সমতা লেদার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন ফাইবার্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা





























Recent Comments