শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদর বৃদ্ধির শীর্ষ দশই বীমার দখলে
spot_img
spot_img

দর বৃদ্ধির শীর্ষ দশই বীমার দখলে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থান দখল করে আছে বীমা কোম্পানি। আজ গেইনার তালিকার ১০টিই রয়েছে বীমা খাতের কোম্পানি। এদিন অগ্রণী ইন্স্যুরেন্স ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০৯  বারে ২ লাখ ৫৪ হাজার ১২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৪২২ বারে ৫ লাখ ৮ হাজার  ৭৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৮  লাখ  টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর  ৫ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments