সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যদাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫
spot_img
spot_img

দাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কেনিয়ায় পশ্চিমাঞ্চলীয় শহর কাকামেগায় দাফন শেষে বাড়ি ফিরতে থাকা শোকাহতদের বহনকারী একটি বাস উল্টে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আঞ্চলিক ট্রাফিক কমান্ডার পিটার মাইনা সাংবাদিকদের বলেন, নিহতরা একটি দাফন শেষে ফিরছিলেন এবং শোকাহত ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিচিত স্থানে উল্টে যায়। এটি এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

কপটিক রাউন্ডঅবাউট নামে পরিচিত এই স্থানটি নাইরোবি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কিসুমু কাউন্টিতে অবস্থিত।

সাম্প্রতিক সময়ে কেনিয়ায় বড় ধরণের সড়ক দুর্ঘটনা সাধারণ হয়ে উঠেছে। পুলিশ অনেক দুর্ঘটনার জন্য দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং দুর্বল যানবাহনকে দায়ী করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments