শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকদাবানলে পুড়ছে তুরস্ক: খালি হচ্ছে গ্রাম
spot_img
spot_img

দাবানলে পুড়ছে তুরস্ক: খালি হচ্ছে গ্রাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এ আগুন।

তুরস্কের বনমন্ত্রী এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ থাকায়, আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস-এ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর।

জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক।

যদিও দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুয়ুকাক এবং দোগানবে এলাকায় রাতভর ৪০-৫০ কিলোমিটার (২৫-৩০ মাইল প্রতি ঘণ্টা) বেগে বাতাসের কারণে আগুন লেগেছে। চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments