শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকদাম কমছে তেলের, জরুরি বৈঠকে ওপেক প্লাস
spot_img
spot_img

দাম কমছে তেলের, জরুরি বৈঠকে ওপেক প্লাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরব, রাশিয়া ও ওপেক প্লাসের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলো রোববার (৭ সেপ্টেম্বর) বৈঠকে বসছে। বৈঠকে মূল আলোচ্য বিষয় অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানো হবে নাকি বর্তমান মাত্রা বজায় রাখা হবে।

 

বর্তমানে অতিরিক্ত সরবরাহের কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ৬৫-৭০ ডলারে নেমে এসেছে। এ বছরের শুরু থেকে দাম ইতোমধ্যেই প্রায় ১২ শতাংশ কমেছে।

 

ভলান্টারি এইট (ভি৮) নামে পরিচিত আটটি তেল উৎপাদনকারী দেশ—সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান—অপরিশোধিত তেলের বাজারে অংশীদারিত্ব পুনরুদ্ধারের জন্য এপ্রিল থেকে উৎপাদন বাড়াতে শুরু করেছে।

 

বিশ্লেষকরা মনে করছেন, বছরের শেষ প্রান্তিকে সাধারণত তেলের চাহিদা কম থাকে। তাই উৎপাদন না বাড়ালেও উদ্বৃত্ত সরবরাহ দামের ওপর চাপ সৃষ্টি করবে। বাজারে গুঞ্জন রয়েছে, অক্টোবর মাসের জন্য নতুন করে উৎপাদন কোটা নির্ধারণ হতে পারে।

 

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিও বাজারকে প্রভাবিত করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকায় এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকায় বিশ্ববাজারে সরবরাহ সীমিত। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার রপ্তানি সীমিত হলে ওপেক প্লাসের জন্য সুযোগ বাড়বে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উচ্চ তেলের দাম বজায় রাখতে হলে বাড়তি কোটা কাজে লাগানো কঠিন হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments