
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির দুই উদ্যোক্তা ২ লাখ ৯০ হাজার শেয়ার কিনবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির উদ্যোক্তা পরিচালক আয়েশা সুলতানা ১ লাখ ১৭ হাজার শেয়ার ক্রয় করবে। কোম্পানির আরেক উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১ লাখ ৭৩ হাজার শেয়ার ক্রয় করবে।
এই দুই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments