শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদীপিকা-রণবীর ডিভোর্সের গুঞ্জণ খোলাসা
spot_img
spot_img

দীপিকা-রণবীর ডিভোর্সের গুঞ্জণ খোলাসা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিয়ের বয়স পাঁচ বছর না পেরোতেই বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের সংসার ভাঙার গুঞ্জণ অনেকদিন থেকেই চলছে সিনেমা পাড়ায়। তারা নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এই গুঞ্জণে পানি ঢেলে দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি পোস্ট করে জানান দিলেন যে তারা সুখেই আছেন।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বলিউড অভিনেতা রণবীর সিং এর জন্মদিন উপলক্ষে পুরো বলিউড রণবীরকে শুভেচ্ছা জানালেও, দীপিকার মৌনতা কারও চোখ এড়ায়নি। এসময় রণবীরের ভক্তদের আলোচনায় ডিভোর্সের গুঞ্জনও শোনা যায়। তারপরই মিথ্যা গুজবকে উড়িয়ে দিতে প্রথমে দীপিকা ইনস্টাগ্রামে রণবীরের নতুন ছবি শেয়ার করে লিখেছেন, ‘হেল ইয়া’। সাধারণত উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করতেই এই শব্দ ব্যবহার করা হয়।

রণবীরও ইনস্টা স্টোরিতে স্ত্রীর সঙ্গে একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন। যেখানে জাহাজের মধ্যে রয়েছেন দুজন। মুখ বাইরে বের করে রেখেছেন সমুদ্রের হাওয়া খেতে। দীপিকার চোখ বন্ধ। ক্যামেরার থেকে দূরে তাকানো। পাশে থাকা রণবীরের মুখে হাসি, পোজ দিয়েছেন ক্যামেরায়। এই ছবি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ’।

দিন দুই আগেই প্রোজেক্ট কে-র টিজার পোস্টার শেয়ার করেছেন দীপিকা।এছাড়াও দীপিকার হাতে রয়েছে ফাইটার। আর রণবীরকে দেখা যাবে রকি অউর রানি কি প্রেম কাহানিতে আলিয়া ভাটের বিপরীতে। যা ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করন জোহরের পরিচালিত এই সিনেমা।

৬ বছর প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা-রণবীর। ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-এর মতো বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments