ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২৫ জুলাই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দরই বেড়েছে। সেই সাথে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৫১.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ৩০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৭.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০৬ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯৩৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২০ শতাংশ বা ৭৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৫২.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩২৮.৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৬৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৬৮.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৪২ টির, কমেছিল ৩১৮ টির এবং অপরিবর্তিত রয় ২২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৫৭ টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৮৫৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১১৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৯২২.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১১ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২২৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ২২০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments