মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদীর্ঘ ৮ বছর পরে ‘উনিশ২০’ নিয়ে ফিরছেন অভিনেত্রী বিন্দু
spot_img
spot_img

দীর্ঘ ৮ বছর পরে ‘উনিশ২০’ নিয়ে ফিরছেন অভিনেত্রী বিন্দু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ বিরতির পরে ফিরছেন অভিনেত্রী বিন্দু। নির্মাতা মিজানু রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করছেন তিনি। তার নায়ক হিসেবে আছন চিত্রনায়ক আরিফিন শুভ। বর্তমানে এই সিনেমাটির চিত্রধারণ চলছে ঢাকার বিভিন্ন স্থানে। সিনেমাটির নাম ‘উনিশ২০’। আগামী বছর ভালোবাসা দিবসে চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।

আরিফিন শুভ বলেন, সবাই মিলে ভালো একটা সিনেমার কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার।

অনেকদিন পর ফিরে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত। বিন্দু কাজটি নিয়ে বলেন, ‘৮ বছর পরে ক্যামেরার সামনে বন্দু বলেন, তবে পরিচালক সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শ্যুটের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি অনেক আনন্দিত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ করেছি তাদেরকে আবার এক সাথে পেয়ে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েবফিল্ম মুক্তির পরে বলতে পারবো।

পরিচালক বলেন, এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি বা ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে অনুভূতি করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।

ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments