ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চেমসফোর্ডে তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুতে আউট হয়ে ফিরেছেন ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদার। সাজঘরে ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল শান্তও। এরপর দলকে টানছেন ওপেনার তামিম ও চারে নামা লিটন দাস।

বাংলাদেশ ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার তামিম ইকবাল ৪৮ বলে ৩৯ রান করে খেলছেন। তার সঙ্গী লিটন দাস করেছেন ৩৩ বলে ৩২ রান। নাজমুল শান্ত ৩২ বলে সাত চারে ৩৫ রান করে ফিরেছেন।
ইনজুরিতে সাকিব আল হাসান এই ম্যাচে খেলছেন না। তার জায়গায় বাংলাদেশ একাদশে ঢুকেছেন রনি তালুকদার। তামিমের সঙ্গে ওপেনিং করেন তিনি। এছাড়া স্পিনার তাইজুল ইসলামকে বসিয়ে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে নেওয়া হয়েছে। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments