ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্কয়ার ফার্মার দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বেক্সিমকো ফার্মার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments