ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি এবং আইবিবিএল ২য় পারপেচুয়াল মুদারাবা বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৪’ রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন এবং রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ সার্ভেইল্যান্স রেটিং নির্ণয় করা হয়েছে।
অন্যদিকে, আইবিবিএল ২য় পারপেচুয়াল মুদারাবা বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। বন্ডটি ‘এ-’ সার্ভেইল্যান্স রেটিং পেয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments