ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড ও সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএসআরএম স্টিলস: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং দিয়েছে “এএএ” এবং স্বল্পমেয়াদি রেটিং “এসটি-১”। আউটলুক স্থিতিশীল (স্টেবল)। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।
সাফকো স্পিনিংস: ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) কোম্পানিটির সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে দীর্ঘমেয়াদে “বিবিবি-” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩”। আউটলুক ডেভেলপিং। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments