ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
জিএসপি ফাইন্যান্স এর নাম ‘জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড’ এর পরিবর্তে ‘জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ডিএসই। সেই অনুযায়ী, আজ অর্থাৎ ২৭ আগস্ট, ২০২৫ তারিখ থেকে কোম্পানির নামের এই পরিবর্তন কার্যকর হবে।
এদিকে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এর নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড’-এর পরিবর্তে ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ডিএসই। সেই অনুযায়ী, আজ অর্থাৎ ২৭ আগস্ট, ২০২৫ তারিখ থেকে কোম্পানির নামের এই পরিবর্তন কার্যকর হবে।
উল্লেখ, কোম্পানি দুইটির অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments