বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুই খেলোয়াড়ে বাজেটে অর্ধেক শেষ ব্যাঙ্গালুরুর
spot_img
spot_img

দুই খেলোয়াড়ে বাজেটে অর্ধেক শেষ ব্যাঙ্গালুরুর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পছন্দের খেলোয়াড়ের জন্য অর্থ কোন বিষয় নয়। বছরের পর বছর ছেলেদের আইপিএলে এভাবেই দল সাজিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, মিশেল স্টার্ককে একসঙ্গে খেলিয়েছে তারা। এবারও নারীদের আইপিএলের মেগা আসরের নিলামে বাজিমাত করলো ব্যাঙ্গালুরু। পছন্দের দুই ক্রিকেটারকে কিনতে বাজেটের অর্ধেক শেষ করে ফেলল দলটি! ব্যাঙ্গালুরু ভারতীয় নারী দলের ব্যাটার স্মৃতি মান্দানাকে কিনতে ৩.৪ কোটি রুপি খরচ করেছে।

এলিসা পেরিকে কিনতে তারা খরচ করেছে ১.৭ কোটি রুপি। দুই খেলোয়াড়কে কিনতে ৫.১ কোটি রুপি খরচ হয়েছে ব্যাঙ্গালুরুর। দলটির খেলোয়াড় কিনতে মোট বাজেট ১২ কোটি রুপি। এছাড়া নিলামে ভিত্তিমূল্যে সোফিয়া ডিভাইনকে কিনিছে আরসিবি।

নিলামের দশম সেটে পাঁচ ক্রিকেটার কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কাউরকে দলে টেনেছে। ভারতীয় পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মাও খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। নাট স্কাইভার ব্রান্ট, আমিলিয়া খের, বস্ত্রাকার ও স্বস্তিকাকে কিনেছে তারা।

ওদিকে গুজরাট সেরা দেশি খেলোয়াড় না পাওয়ায় বিদেশি ক্রিকেটার কিনে নিয়েছে প্রথমে। তারা গার্ডনার, মেঘ মনি, ডাংকলি, সাদারল্যান্ড, হারলিন, ডটিন ও রানাকে দলে নিয়েছে।

লখনউ ওয়ারিওর্জ দলে নিয়েছে এসলিস্টোন, দিপ্তি শর্মা, ম্যাকগ্রা, শাবনিম ইসমাইল, আসলে হেলি, শারবানি, রাজেশ্বরী গায়কোয়াড়, শ্বেতা শেরায়ত ও স্বপাধান্দি ঐশ্বরীকে।

দিল্লি দলে নিয়েছে জেমিমাহ রদ্রিগুয়েজ, মেঘ লেনিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানি কাপ ও তিতাস সাধুকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments