শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদুই দফা আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?
spot_img
spot_img

দুই দফা আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে গত শনিবার (২৮ মার্চ) এক দিনে দুই দফায় ৬৫৯০ টাকা বেড়েছিল সোনার দাম। সেই হিসাবে আজ সোমবার (৩০ মার্চ) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।

গত শনিবার (২৮ মার্চ) এ সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার এই দাম সমন্বয় করে।

নতুন দাম অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments