শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিদুর্নীতি মামলায় জোবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার
spot_img

দুর্নীতি মামলায় জোবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (২১ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোবাইদা রহমানকে জামিন দেন আদালত।

২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

৫ আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা ১ বছর স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। জোবাইদা রহমানের আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক-জোবাইদা দম্পতি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!