বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৬
spot_img
spot_img

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৬

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরো ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৫ হাজার ৪৬৫টি। পরীক্ষা করা নমুনার মধ্যে৬৩৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৮জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১৪ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭৬ হাজার ৩৮৬ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৭ হাজার ১০২ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ৩৬০ জন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments