শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশজুড়ে গত ২৪ ঘন্টায় ৩৮০৩ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ৩৮
spot_img
spot_img

দেশজুড়ে গত ২৪ ঘন্টায় ৩৮০৩ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ৩৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টা দেশে মারা গেছেন আরও ৩৮ জন। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১ হাজার ৩৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৩ হাজার ৮০৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১ লাখ ২ হাজার ২৯২ জন।

আইইডিসিআর এর বরাত দিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৪০ হাজার ১৬৪ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর আগে বুলেটিনে যুক্ত হয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, করোনা পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬১ টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ২৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ টি।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। বুধবার (১৭ জুন) শনাক্ত হয় ৪ হাজার ৮ ও মারা যায় ৪৩ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম কোনও করোনা রোগী মারা যায়। দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এর পর ধারবাহিকভাবে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments