বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
spot_img
spot_img

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ভ্যাটসহ এই দাম বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়াল বাজুস। এর আগে গত ১৫ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে। সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১৬৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments