ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সভাটি ১৬ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অনিবার্য পরিস্থিতির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর রেগুলেশন ১৬(১) অনুযায়ী পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments