বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু: সার্কিট ব্রেকার স্পর্শ
spot_img
spot_img

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু: সার্কিট ব্রেকার স্পর্শ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ সোমবার ২৯ মার্চ উভয় স্টক এক্সচেঞ্জে এন’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকার (ওপেনিং প্রাইসের ৫০%) স্পর্শ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত  ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বিনিযোগকারীদের স্বার্থ রক্ষার্থে চাঁদা গ্রহণের তারিখ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত করার নির্দেশ দিয়েছিল।

এতে আরও বলা হয়, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিযোগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ১ (এক) কোটি টাকা বিনিযোগ থাকতে হবে।

উল্লেখ্য, দেশ জেনারেল ইন্সুরেন্সকে ১০ টাকা ইস্যু মূল্যের ১কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট,পুঁজিবাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করা হবে।

আগামীকাল কোম্পানিটির সার্কিট ব্রেকার হবে আজকের সর্বশেষ দরের ৫০%।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments