বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
spot_img
spot_img

দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে গত দেড় মাসের মধ্যে আজ সর্বোচ্চ  লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৮ অক্টোবর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬০ শতাংশ বা ২৯.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪.২৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬৫.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৮টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৯৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১১২ কোটি ৩ লাখ ২ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে  ০.৪৯ শতাংশ বা ২৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৬৭.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১০৩.০৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৭৫.৪০ পয়েন্টে।আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১০৪.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৯৬.১৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭০ শতাংশ বা ৫৮.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০৪.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার ৪৮২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments