বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সোস্যাল ইসলামী ব্যাংক
spot_img
spot_img

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সোস্যাল ইসলামী ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এসআইবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছ।

চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৯ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৩৮ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১০ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ১০ পয়সা।

দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ২ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৮ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ২ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮৮ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৮৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments