শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব
spot_img

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানিয়েছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত বুঝিয়ে দেয়া।’

গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশের জনগণ তার মূল্যায়ন করবে মন্তব্য করে প্রেস সচিব জানান, সরকার গত ১৮ মাসে ৬৮টি ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার সিংহভাগই বাস্তবায়িত। এ ছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।

শফিকুল আলম জানান, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে।

প্রেস সচিব জানান, আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ এবং শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে।

প্রেস সচিব আরও জানান, এবারের নির্বাচনী পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!