সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননটী বেশে জলসা মাতাচ্ছেন রুক্মিণী
spot_img
spot_img

নটী বেশে জলসা মাতাচ্ছেন রুক্মিণী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রুক্মিণী মৈত্র অভিনীত “বিনোদিনী-একটি নটীর উপাখ্যান” ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে। আর এ ছবিতে নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার আগে আলাদা করে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেত্রী। তিনি নতুন করে নাচের প্রশিক্ষণ নেন। সম্প্রতি সেই নটী বিনোদিনী’র প্রথম গান কানহা প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেখানে অভিনেত্রীকে দেখা যায়, বিনোদিনী দাসি’র ভূমিকায় যে নৃত্যশৈলী পরিবেশন করেছেন রুক্মিণী, তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

নাট্যমঞ্চে নটী বিনোদিনী’র চরিত্রকে আত্মস্থ করতে সব রকমের প্রশিক্ষণ নেন রুক্মিণী। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব আর নৃত্যশৈলী আত্মস্থ করতে হয় তাকে। তারই এক ঝলক দেখা গেল বিনোদিনী-একটি নটীর উপাখ্যান সিনেমা থেকে মুক্তিপ্রাপ্ত গানে। সেই গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে লেহেঙ্গা চোলি। অলঙ্কারে বিভূষিতা নটী বেশে জলসা মাতাচ্ছেন রুক্মিণী মৈত্র। যেখানে গুরমুখ রাইয়ের ভূমিকায় বিনোদিনীর নৃত্যশৈলী উপভোগ করতে দেখা যায় মীর আফসার আলিকে।

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি “বিনোদিনী- একটি নটীর উপাখ্যান” সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। আর এ ছবিতেই দেখা যাবে পরিচালক রামকমল মুখার্জির পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে তাক লাগানো অভিনেত্রী রুক্মিণী মৈত্রের নৃত্যশৈলী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments