শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন অধ্যায় শুরু আমিরের, আগামীকাল বিয়ের আনুষ্ঠানিকতা
spot_img
spot_img

নতুন অধ্যায় শুরু আমিরের, আগামীকাল বিয়ের আনুষ্ঠানিকতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামীকাল ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই যুগল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি। তাঁদের মধ্যে থাকবেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী।

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু-সবকিছুই নিজেরা ঠিক করেছেন আমির ও গৌরী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে।

সূত্রটির দাবি, আমির ও গৌরী দুজনেই তাঁদের পছন্দের খাবার মেনুতে রাখতে চেয়েছেন। শুধু তাই নয়, খাবার প্রস্তুতির পুরো বিষয়টিও তাঁরা নিজেরা তদারকি করছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের সন্তানরাও। এছাড়া তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানি।

বৃহস্পতিবার নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-এর প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিয়ের বিষয়টি নিয়ে কথা বলেন আমির খান। তিনি বলেন, ৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্‌যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা সুখে থাকতে পারি এবং জীবনের নতুন পথচলা সুন্দর হয়।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান।

পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments