বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনতুন ও বিস্তৃত পরিসরে ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার উদ্বোধন
spot_img
spot_img

নতুন ও বিস্তৃত পরিসরে ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডটকম: নতুন ও বৃহৎ পরিসরে সর্বাধুনিক সুবিধাসহ এলিফ্যান্ট রোডে
স্থানান্তরিত শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। বিস্তৃত পরিসরে নতুন স্থানে শাখাটি গ্রাহকদের সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট সেবা দিতে পারবে।

এই শাখা স্থানান্তর আধুনিক অবকাঠামো ব্যবহার করে গ্রাহকসেবার মান উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ ব্র্যাক ব্যাংকের ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ.
হোসেন ঢাকার নিউ মার্কেটের কাছে ৩২৩, শহীদ জাহানারা ইমাম সরণি রোড (পুরাতন এলিফ্যান্ট
রোড)-এ আকরাম সেরেনিটি ভবনে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক-সহ এসময়
আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড, নর্থ এ. কে. এম. তারেক এবং অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ।

এই স্থানটি ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা, যেখানে গাওসিয়া মার্কেট, এরোপ্লেন মসজিদ
এবং মল্লিকা শপিং মলের মতো বিখ্যাত স্থান রয়েছে, পাশাপাশি অনেক লাইফস্টাইল ব্র্যান্ড শপ,
রেস্তোরাঁসহ বিভিন্ন বিপনী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। নতুন শাখা প্রাঙ্গণে একটি উন্নত প্রিমিয়াম
লাউঞ্জ, লকার সার্ভিস এবং প্রশস্ত পার্কিং সুবিধা রয়েছে, যা গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং
অভিজ্ঞতা প্রদান করবে।

২৬৫টি শাখা ও উপ-শাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৪টি এজেন্ট
ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সম্পন্ন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

 

ডেইলি শেয়ারবাজার  ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments