রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন শুরুর অপেক্ষায়!
spot_img
spot_img

নতুন শুরুর অপেক্ষায়!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যারিয়ারে এরইমধ্যে ‘রকস্টার’, মাদ্রাজ ক্যাফে’র মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা যুক্ত করলেও বলিউডে সেভাবে নিজের অবস্থান তৈরি করতে পারেনি অভিনেত্রী নার্গিস ফাখরি। মাঝে গুঞ্জনও চলছিল, বলিউডকে বিদায় বলেছেন নার্গিস। তবে সব জল্পনা-কল্পনার অবসানও ঘটিয়েছিলেন নতুন রূপে ফেরার ইঙ্গিত দিয়ে।

এমনকি ব্যক্তিজীবন এবং অভিনয় জীবনের ভেতর বরাবরই ভারসাম্য রাখতে চান বলেও দাবি করেন তিনি। যে কারণে খুব বেছে বেছে ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার সেই দেওয়া কথাও রাখতে যাচ্ছেন তিনি। নতুন বছরই আন্তর্জাতিক একটি প্রজেক্টে অভিনয় করবেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন নার্গিস ফাখরি। তিনি বলেন, ‘আমি একজন অভিনেতা হিসেবে ভালো কিছু কাজ করতে চাই। কিন্তু অন্যদের মতো বলার সময় হওয়ার আগেই পরিকল্পনা বা ঘোষণা দিতে আমি অভ্যস্ত নই। কিছুদিন আগেই শেষ করেছি ‘তাটলুবাজ’ ওয়েব সিরিজের কাজ। অপেক্ষায় আছি এটি মুক্তির পর দর্শকরা কীভাবে আমাকে গ্রহণ করেন। এছাড়াও নতুন বছর আন্তর্জাতিক একটি প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। যেটা নিয়ে সত্যি আমি উচ্ছ্বসিত।

যদিও কাজটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই নায়িকা। তবে সেটা যে কোনো মিউজিক ভিডিও নয়, এ ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি। সেই জায়গা থেকে অনেকেই ধারণা করছেন হয়তো হলিউডের কোনো বড় প্রজেক্টের অংশ হতে যাচ্ছেন নার্গিস!

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments