বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন সিনেমায় নিরব
spot_img
spot_img

নতুন সিনেমায় নিরব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। জানা গেছে, অ্যাকশন ঘরানার সিনোমা হবে ‘দেশ’। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে নিরবকে। অস্ত্র চোরাকারবারির গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি। এ রকম জানিয়েছেন নির্মাতা।

নিরব বলেন, ‘সিনেমার গল্পটি দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমার চরিত্রের নামও দেশ। তাই এই সিনেমা নিয়ে নিজের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। সিনেমাটির জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাকে। আশা করছি, আমার চরিত্রটি এবং সিনেমার গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারলে দর্শকের ভালো লাগবে।

শুটিং শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীদের নাম। আগামী বছরের ৫ আগস্ট সিনেমাটি মুক্তির টার্গেট করা হয়েছে। তবে সব কাজ শেষ হয়ে গেলে এর আগেই ‘দেশ’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হবে বলে জানান নির্মাতা।

তিনি বলেন, বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। কিন্তু অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশকে। সেই চক্রকে ধ্বংস করার জন্য মিশনে নামেন পুলিশ কর্মকর্তা দেশ। এখানে দেশপ্রেমের সঙ্গে দেশ পুলিশ কর্মকর্তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও উঠে আসবে। আগামী ১৬ ডিসেম্বর দেশ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments