শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননব্বইয়ের প্রেমের সৌরভ আসছে
spot_img
spot_img

নব্বইয়ের প্রেমের সৌরভ আসছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জানি না কেন এখন প্রেমের গল্প সে অর্থে লেখা হয় না। কিন্তু আমি মনে করি, আবার তা ফিরে আসবে।’ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বললেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। রোমান্টিক-কমেডিধর্মী এই সিরিজে তিনি ঈশান খাট্টারের সঙ্গে রোমান্স করবেন। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার।

‘দ্য রয়্যালস’-এর ট্রেলার মুক্তি উপলক্ষে যশ রাজ ফিল্মস স্টুডিওতে এক রাজকীয় আয়োজন করা হয়েছিল। জমকালো এ আসরে সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সাক্ষী তানওয়ার, চাঙ্কি পান্ডে, ডিনো মোরিয়া, ঈশান খাট্টার, ভূমি পেড়নেকরসহ অনেকে। এ প্রকল্প দিয়েই সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন ভূমি। এই অভিনেত্রী মনে করেন, বলিউডে প্রেমের গল্পের খরার মধ্যে সিরিজটি প্রেমের সুবাস ছড়িয়ে দেবে। তাঁর ভাষ্যে, ‘এটা আবার রোমান্স ঘরানাকে ফিরিয়ে আনতে চলেছে। নব্বইয়ের দশকে যা বড় পর্দায় দাপট দেখাত।

এক রাজপুত্র আর এক সাধারণ কন্যার প্রেমকাহিনি নিয়ে আট পর্বের সিরিজ ‘দ্য রয়্যালস’। এ সিরিজে রাজকুমার অভিরাজ সিংয়ের ভূমিকায় দেখা যাবে ঈশানকে। আর ভূমি অভিনীত চরিত্রের নাম সোফিয়া শেখর। সিরিজে তিনি একটি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভূমি বলেন, ‘নব্বইয়ের দশকের সব সুপারস্টার তাঁদের ক্যারিয়ার গড়েছিলেন রোমান্সের আধারে। এখন এ ঘরানাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমি মনে করি, এ সিরিজ তাজা হাওয়া ছড়িয়ে দেবে, যা দেখে এ ধরনের আরও রোমান্টিক সিরিজ হবে।’সিরিজে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে ভূমি বলেন, ‘সোফিয়া চরিত্রের নানা দিক আমাকে অনুপ্রাণিত করেছে। চরিত্রটি আমাকে মাটির সঙ্গে যেন জুড়ে রেখেছে। এ সিরিজে অভিনয় করতে আমি যতটা উপভোগ করেছি, আশা করি দর্শক সিরিজটি দেখতে অতটাই মজা পাবেন। আমি যেদিন এর শুটিং শুরু করেছিলাম, সেদিন আমার প্রবল জ্বর ছিল।

ঈশান খুশি যে তাঁর কাছে এ ধরনের প্রেমের গল্প এসেছে। ঈশান জানান, এ সিরিজের মাধ্যমে একাধিক অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া তাঁর জন্য ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা।

অভিনেতা আরও জানান, এ সিরিজ থেকে হাসি, আনন্দ, ড্রামা, ভালোবাসা-সবই পাবেন দর্শক। এখন পর্যন্ত যত চরিত্রে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে অভিরাজ সবচেয়ে মজাদার চরিত্র। ঈশান জানান, চরিত্রের প্রস্তুতির জন্য দুই মাস ধরে ঘোড়ায় চড়া শিখেছেন। শিখতে হয়েছে পোলো খেলা।

সিরিজটি দিয়ে অভিনয়জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন জিনাত আমান। এদিনের আসরে তিনি উপস্থিত ছিলেন না। তবে ভিডিও বার্তার মাধ্যমে জিনাত আমান বলেন, ‘নতুন চরিত্র নিয়ে আমার উৎসাহ এখনো আগের মতোই আছে। সিরিজটি একেবারেই নতুন ধারণা থেকে লেখা, এটা ছিল আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। তরুণ অভিনয়শিল্পীদের নতুন দৃষ্টিভঙ্গি ও তাঁদের প্রাণশক্তি সেটের পরিবেশকে জীবন্ত রেখেছিল। এ গল্পে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রীতীশ নন্দী কমিউনিকেশন ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানাতে চাই।

প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত ‘দ্য রয়্যালস’৯ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments