বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদনয় ব্রোকারেজ-মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম তদন্তে নামছে বিএসইসি
spot_img
spot_img

নয় ব্রোকারেজ-মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম তদন্তে নামছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭টি ব্রোকারেজ হাউজ এবং ২টি মার্চেন্ট ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য তিন সদস্য বিশিষ্ট পৃথক নয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন বিএসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের আওতায় আসা ব্রোকারেজ হাউজগুলো হলো: সিটি ব্রোকারেজ, শান্তা সিকিউরিটিজ, জয়তুন সিকিউরিটিজ, ন্যাশনাল সিকিউরিটিজ, কেএইচবি সিকিউরিটিজ, কর্ডিয়াল সিকিউরিটিজ এবং ব্যাংক এশিয়া সিকিউরিটিজ। দুটি মার্চেন্ট ব্যাংক হলো: আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এই তদন্ত কমিটিগুলো গঠন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই আদেশ পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, গঠিত তদন্ত কমিটিগুলো স্টক-ব্রোকার এবং স্টক-ডিলারের সামগ্রিক কার্যক্রম তদন্ত করবে। তারা বিশেষভাবে যাচাই করে দেখবে যে, প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ আইন অনুযায়ী সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করেছে কি-না।

এছাড়াও, ব্রোকারেজ হাউজগুলোর মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা, নেগেটিভ ইক্যুইটিসহ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা, প্রভিশনস (মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে রক্ষিত তহবিল), প্রভিশনসের ঘাটতি এবং অনুমোদন ছাড়া লেনদেনসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

মার্চেন্ট ব্যাংকগুলোর ক্ষেত্রেও সার্বিক কার্যক্রম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। এর মধ্যে বড় গ্রাহক, ব্লক ট্রেড ও একই গ্রুপের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন, নগদ ও ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সহ অন্যান্যদের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: শর্ত পূরণে ৬০ কোম্পানির কাছে রোডম্যাপ চেয়েছে বিএসইসি

তদন্ত কমিটিগুলো মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শেষ হওয়া সময়ের জন্য ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর এএমএল/সিএফটি (অ্যান্টি-মানি লন্ডারিং/কাউন্টার-টেরোরিজম ফাইন্যান্সিং) সিস্টেমও তদন্ত করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments