সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedনাভানা ফার্মার সাবেক চেয়ারম্যান সাইকা মাজেদের বিরুদ্ধে তথ্য গোপনের গুরুতর অভিযোগ
spot_img
spot_img

নাভানা ফার্মার সাবেক চেয়ারম্যান সাইকা মাজেদের বিরুদ্ধে তথ্য গোপনের গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের সাবেক চেয়ারপার্সন সাইকা মাজেদ তথ্য গোপন করে প্রতিষ্ঠানটিতে প্রথমে স্বাধীন পরিচালক এবং পরবর্তীতে চেয়ারপার্সনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পরিচালনা পর্ষদ সাইকা মাজেদের বিরুদ্ধে তথ্য গোপনের গুরুতর অভিযোগ করেছেন। সাইকা মাজেদ স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তীতে চেয়ারপারসন থাকাকালেও তিনি তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান সুইফট লিংক সলিউশনের (Swift Link Solution) মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যাসের সাথে একটি অপ্রকাশিত আর্থিক সম্পর্ক বজায় রেখেছিলেন।

জানা গেছে, তাঁর প্রতিষ্ঠান Swift Link Solution এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালসের সাথে প্রায় টাকা ৯ কোটি ৪০ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন সংঘটিত হয়েছে। এই ব্যবসায়িক সম্পর্ক তাঁর স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগের পূর্ব থেকেই বিদ্যমান ছিল এবং নিয়োগের পরেও তা অব্যাহত ছিল, যা বিএসইসি’র কর্পোরেট গভর্নেন্স কোডে সুস্পষ্ট লঙ্ঘন। এই অবস্থায় তিনি কোনোভাবেই নাভানা ফার্মার স্বাধীন পরিচালক বা চেয়ারপার্সন হওয়ার যোগ্যতা রাখেন না।

জানা গেছে, তথ্য গোপন করায় কর্পোরেট গভর্নেস কোডের অধীনে সাইকা মাজেদের নিয়োগ অকার্যকর হয়েছে। পাশাপাশি সাইকা মাজেদের স্বাধীন পরিচালকের পদটি শূন্য বলে বিবেচিত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে। নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পরিচালনা পর্ষদ কোম্পানির চেয়ারম্যান হিসেবে জাভেদ কায়সার অ্যালিকে নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে কোম্পানিতে সাইকা মাজেদের স্থলে নতুন স্বাধীন পরিচালক নিয়োগ দিতে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) আবেদন করেছেন নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পরিচালনা পর্ষদ।

জানা গেছে, সাইকা মাজেদ ছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক কেলেঙ্কারীর হোতা ডা. জুনাইদ শফিক এর আপন খালাতো বোন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সাইকা মাজেদ স্বাধীন পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটিতে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। পরে ২০২৫ সালের ২৪ শে জুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ হয়েছেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments