মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদনাভানা ফার্মার শেয়ার বরাদ্দ: ৪৫টি করে শেয়ার পাবে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

নাভানা ফার্মার শেয়ার বরাদ্দ: ৪৫টি করে শেয়ার পাবে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার, ২ অক্টোবর ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিষ্টিং হলরুমে এ বরাদ্দ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, সিএফও এ জি এম সাত্বিক আহমেদ শাহ, সিআরও (ইনচার্জ) বজলুর রহমান, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিএফও আবু হুরাইরা, এফসিএ, কোম্পানি সচিব জয়নুল আবেদীনসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মো. রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মো. আবদুল কাদের খন্দকার প্রো-রাটার ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬.১৬ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪৫ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ১৮৮ টি শেয়ার বরাদ্দ পায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments