
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নাম সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির নাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি রাখার সিদ্ধান্ত নিয়েছে এর পর্ষদ।
এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোড এসকেআইসিএলের পরিবর্তে এসআইপিএলসি রাখা হবে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments