ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএসে ব্যাপক পতন হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিলো ১ টাকা ২৯ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির আয় কমেছে।
৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments