মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত- নির্মাতা শামীম আহমেদ
spot_img
spot_img

নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত- নির্মাতা শামীম আহমেদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনিচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দায় আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি। ৫২ মিনিটের ওই কাহিনিচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, একজন নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করা।

আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।গতকাল ১ জানুয়ারি ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, ‘শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট। ১৫ তারিখে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল। ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments