
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের দুই পরিচালক মারুফুল হক চৌধুরী ও মশিউল হক চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মারুফুল হক চৌধুরী ১ লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার বিক্রি করবে। মারুফুল হকের কাছে মোট ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯টি শেয়ার আছে। অন্যদিকে, মশিউল হক চৌধুরী ১ লাখ ১১ হাজার ৭২০টি শেয়ার বিক্রি করবে। মশিউল হকের কাছে মোট ১৭ লাখ ৯৩ হাজার ১০৬টি শেয়ার আছে।
এই দুই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
























Recent Comments