
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটিসহ ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে নিজ নিজ ঘরে আইসোলেশনের জন্য যে ছুটির ব্যবস্থা সরকার করেছে তার লক্ষ্য ও উদ্যেশ্যের ব্যত্যয় ঘটিয়ে অনেকেই ছুটি কাটাতে গ্রামের বাড়ি বা আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন বা বিভিন্ন উৎসবে যোগ দিচ্ছেন যা মোটেও কাম্য নয়।
স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ মার্চ) সাধারণ ছুটি ঘরে থাকতে দেওয়া হয়েছে। যা উৎসবের জন্য দেয়া হয়নি বলে জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তি এ তথ্য জানান। গণমাধ্যমে পাঠনো বিজ্ঞপ্তিতে তিনি জানান, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রধানমন্ত্রী ছুটিকালিন সময়ে গ্রামের বাড়িতে বা অন্য কোনো উৎসবে না গিয়ে বা বাড়ির বাইরে না গিয়ে নিজ নিজ অবস্থানে আইসোলেশনে থাকতে হবে। ঘোষণাটি গুরুত্বের সাথে গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
































Recent Comments