শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে: ইসি সচিব
spot_img
spot_img

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে: ইসি সচিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। বৃহস্পতিবার তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ কথা বলেন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে ও দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা সিইসি বরাবর চিঠি দেন।

ইসি সচিব বলেন, ‘তৃণমূল বিএনপি বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তার চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছেন। সুপারিশগুলো তারা পরবর্তী সময়ে লিখিত আকারে জানাবেন বলে জানিয়েছেন।

‘১২টি প্রস্তাবের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের আইনগত যে সব দিক রয়েছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে ভোটকেন্দ্রে ফলাফল প্রকাশ, ভোটকেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল, প্রার্থীর পোলিং এজেন্টের কাছে ফলাফল হস্তান্তর। এ সব বিষয় আলোচনায় এনেছেন তারা।

লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান বাধা আইনশৃঙ্খলা প্রশাসন, সেটি নিয়ন্ত্রণে ইসির ভূমিকা জানতে চাইলে সচিব বলেন, প্রথম হচ্ছে আইন এবং সংবিধানের আলোকে কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে, কমিশন সে ক্ষমতা সম্পূর্ণরূপে প্রয়োগ করবে এবং বাস্তবায়নে সচেষ্ট থাকবে মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছে।

লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে করবেন জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘সে বিষয়ে কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বৈঠক করার পরই এ বিষয় কমিশন আপনাদের অবহিত করবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments