মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনিলামে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক
spot_img
spot_img

নিলামে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়েছে। বিপরীত দিকে চাহিদা কমেছে ডলারের। ফলে ডলার দাম হঠাৎ কিছুটা কমে গেছে। আর এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ১৮ ব্যাংক থেকে নিলামে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় দর কমতে শুরু করে। এজন্য রপ্তানিকারক ও প্রবাসীদের আয়ের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার ক্রয় করেছে। যা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। ডলারের বাজার স্থিতিশীল রাখতে আমরা মাঝে মধ্যে ডলার ক্রয় ও বিক্রয় করে থাকি। তবে দীর্ঘদিন ডলার ক্রয়ের প্রয়োজন হয়নি। ডলারের চাহিদা কমে যাওয়ায় নিলামে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: তিন দিনের বৈঠক শেষেও মেলেনি স্বস্তির বার্তা

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments