ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১২.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৩.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৫.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮০.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ৩১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৩০০ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ১৮৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৭ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৭৪.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৩.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৮৩.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৪ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৬.৫৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৫৩৩ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৯১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৪ কোটি ৯২ লাখ ৩৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১৫৪.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ২৯৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments