ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, নৌকায় ভোট দেওয়া দেশপ্রেমের অংশ। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাহিয়া মাহি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। তাহলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উন্নতি হবে। তাই আমরা সবাই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেব।
ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জের একটি উপজেলা। আমি চাই, জেলা শহর যেমন উন্নত, এই উপজেলা হবে তেমন উন্নত জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘ভোলাহাটকে ভুলে গেলে চলবে না। তাই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান জিয়াকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি তাকে গিয়ে বলতে পারব—আপনাদের ভোলাহাটের জন্য কী কী লাগবে। যদি তিনি আপনাদের কথা না শোনেন, তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করতে পারব—আমাদের ভোলাহাটে কী কী লাগবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments