ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ইপিএসে ব্যাপক পতন হয়েছে। পাশাপাশি কোম্পানিটির ক্যাশ ফ্লো পজেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। এতে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৩৩ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.১১ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ০.১৬ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি ১৬ পয়সা পজেটিভ ক্যাশ ফ্লো থেকে ৯ টাকা নেগেটিভে নেমে এসেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments