ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৫৫ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৭ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩ টাকা ৪৯ পয়সা লোকসান দিয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments