
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর, ২০২৩ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে কোম্পানির ৪০তম এজিএম স্থগিত ঘোষণা করেছে।
উল্লেখ্য, পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত থাকবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments