ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির নাম ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
সেই অনুযায়ী, কোম্পানিটির নাম ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ কার্যকর হবে আগামীকাল ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে।
উল্লেখ, কোম্পানির অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে৷
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments