ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১০ এপ্রিল, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১১.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০১.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৯৪৭টি শেয়ার ১ লাখ ২ হাজার ৩৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০২৯৬ শতাংশ বা ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৪.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ৬৮৬টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৯২২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৮১ লাখ ৬৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৯৮.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৫২০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৩৮৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments