ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮১.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৮.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫২১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৩৪৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৪১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯৬.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৩.৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১১.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪২ টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয় ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ১১ লাখ ৪ হাজার ৪৩৯ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৩৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৮.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments